প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ৫:২৭ পি.এম
জামিন পেয়েই হুমকি, বিদ্যুতের ঠিকাদারের মামলায় গ্রেফতার দুই চাঁদাবাজ।

অনলাইন ডেস্কঃ
জামিন পেয়েই মামলার বাদীকে ‘ছুরি মেরে ভুঁড়ি ফেলে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো-ডবলমুরিং এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে নুরুল কবির জাকুয়া ও আগ্রাবাদ ডেবার দক্ষিণপাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে তৌহিদুল আলম। ডবলমুরিং থানার আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ফটক থেকে বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ১৯ এপ্রিল এ দুজন বিদ্যুৎ ভবনে মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়। কিছুদিন আগে তারা জামিনে বের হয়।
বের হয়ে বুধবার আবারও বিদ্যুৎ ভবনে যায়। মামলার বাদী বশির উদ্দিনকে ঘিরে ধরে। চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করায় তারা বশিরকে ছুরি মেরে ভুঁড়ি ফেলে দেওয়ার হুমকি দেয়। বশির এ অভিযোগ পুনরায় ডবলমুরিং থানায় করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চাঁদাবাজকে আবারও গ্রেফতার করে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.