প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ১২:৩১ পি.এম
জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা পেল অসহায় পরিবার!

এম মনির চৌধুরী রানা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় ১ হাজার ৮৪৩ জন দরিদ্র ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল। এছাড়া রান্না করা খাবার বিতরণ করা হয় ১ হাজার ছিন্নমূল মানুষের মাঝে।
শোক দিবসের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি)।বিশেষ অতিথি ছিলেন মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.