মেহেদী তামিমঃ আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। সামাজিক দুরত্ব বজায় রেখে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক, সামাজিক, ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো শ্রদ্ধা নিবেদন করেছে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি। এর জন্যই দেশ,দেশের বাহিরের গুনীজনরা বলেছেন কৃর্তীমানের মৃত্যু নেই। তার জ্বলন্ত প্রমান আমাদের জাতীর পিতা শেখ মুজিবুর রহমান। আজ তার ৪৬ তম মৃত্যু বার্ষিকী। এই ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনে পিছিয়ে নেই বরিশাল। যতটা সম্ভব সামাজিক দুরত্ব বজায় রেখে বিভন্ন সামাজিক, রাজনৈতিকও স্বেচ্ছাসেবী সংগঠন শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীর পিতার প্রতি সন্মান রেখে শ্রদ্ধা নিবেদন করেন। এরই একটি সাংবাদিকদের সংগঠন তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ। সকাল ১১ টার দিগে বরিশাল আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সোহেল চত্বরে জাতীর পিতার প্রতি সন্মান রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সংগঠনের নেতা কর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি, মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি আলামিন গাজী, সহ-সভাপতি ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ সুমন, প্রচার সম্পাদক লিটন বায়েজিদ, আইন সম্পাদক মেহেদী তামিম,ধর্ম বিষয়ক সহ - সম্পাদক মাসুম এবং অন্যান্য সদস্যরা হলেন রাকিব, সজীব, সবুজ, মিজানুর রহমান, সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.