প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২১, ৮:৪২ পি.এম
ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে ছায়াদুল হক তালহা (২৮) নামের এক ব্যবসায়ীকে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার (ঈদের দিন) জুম্মার নামাযের পূর্বে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ছায়াদুল হক তালহা সাউদেরগাঁও গ্রামের মুজিবুর রহমানের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছায়াদুল হক তালহার সাথে একই গ্রামের মৃত মাছিম আলীর পুত্র কবির হোসেনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলাও বিচারাধিন অবস্থায় রয়েছে। শুক্রবার (ঈদের দিন) গ্রামের মসজিদে জুম্মার নামায আদায় করার জন্য ঘর থেকে বের হন ছায়াদুল হক তালহা। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে আহত করে তাকে। একই সময় প্রতিপক্ষরা তালহার বাড়িতেও হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন এতে বাধা দিয়ে তাদের নিবারন করেন। খবর পেয়ে ছাতক থানার এসআই সজিব দে ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত ছায়াদুল হক তালহার মামা কাজী রায়হানুল হক জানান, কবির হোসেন, আব্দুর রূপ, ফরিদ মিয়া, শামছু, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান সহ ১০-১২ জন ব্যক্তি সশস্ত্র অবস্থায় তালহার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করেছে।##
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.