প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ৮:২১ এ.এম
চরামদ্দির লাল চেয়ারম্যানের ছেলে ফজলে রাব্বির ১০ বছরের কারাদন্ড

অনলাইন ডেস্কঃ
বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির জননন্দিত চেয়ারম্যান গাওসেল আলম খান লাল এর বড় ছেলে ফজলে রাব্বিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক টি এম মূছা এ রায় দেন। আদালত সুত্রে জানা গেছে, ২০১২ সালে ১১ ফেব্রুয়ারী নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে দেশীয় তৈরি পিস্তলসহ ফজলে রাব্বীকে আটক করে র্যাবের একটি দল।
এ ঘটনায় ওই রাতে এয়ারপোর্ট থানায় মামলা করে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন একমাত্র আসামী রাব্বীকে অভিযুক্ত করে ওই বছরের ১০ মার্চ আদালতে চার্জশীট জমা দেয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.