প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২১, ৩:২১ পি.এম
গৌরনদী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ
![]()
মোঃ মনিরুল ইসলাম লিমন //
গৌরনদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমানের নৌকা মার্কায় ভোট চেয়ে দুপুরে গণসংযোগ করেন বঙ্গবন্ধু কবিতা পরিষদ ও বাংলাদেশ মানবিক সোসাইটি গৌরনদী উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় গৌরনদী বাস স্টান্ড ও বিভিন্ন মার্কেটে ভোটারদের সাথে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগে অংশ নেয় বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, মানবিক বাংলাদেশ সোসাইটি গৌরনদী উপজেলা উপজেলা শাখার সভাপতি হোসনেয়ারা অাক্তার, সহ সভাপতি জহিরুল ইসলাম, কবি শিকদার রেজাউল করিম, কবি মুশফিক শুভ, কবি উৎপল চক্রবর্তী, শেখ খলিলুর রহমান, জান্নাতুল ফেরদৌসী, এ এস মামুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.