প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২১, ২:২২ পি.এম
গৌরনদীতে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের প্রভাবে জনসাধারণের প্রাণীজ পুষ্টি চাহিদা নিশ্চিতকরণের লক্ষে বরিশালের গৌরনদীতে ন্যায্যমূল্যের ভ্রাম্যমান দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় ও উপজেলা প্রানিসম্পদ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সকালে বিক্রয় কেন্দ্রের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্যরা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.