প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ৪:৩২ পি.এম
গৌরনদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা
সভা উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। বিশেষ
অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম
প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকতার্ জাহানারা পারভীন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম। বক্তব্য রাখেন সাংবাদিক, জনপ্রতিনিধি ও
সরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.