প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২২, ৩:০২ পি.এম
গৌরনদীতে অান্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধিঃ
"দুর্যোগে আগাম সর্তকবার্তা,
সবার জন্য কার্যব্যবস্থা " এই প্রতিপাদ্যকে ধারন করে
আজ বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের
আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভিন সরক প্রদক্ষিনের পর র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, মৎস্য কর্মকতা অাবুল বাশার, গৌরনদী মডেল থানার এস আই মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সিনিয়র সদস্য কাজী আল আমিন উপজেলা ফায়ার সার্ভিস এর প্রতিনিধিবৃন্দ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.