প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ৭:২৭ এ.এম
গণটিকা সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ’র লক্ষিন্দর ইউনিয়ন শাখার ক্যাম্পেইন কমিটি গঠন।

নিজস্ব প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে টিকাদান কেন্দ্রে জনগণের পাশে দাঁড়াতে সব ইউনিট ভিত্তিক টিম গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গত সোমবার (২ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ’র কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ’র ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল-মামুন এবং সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার’র পরামর্শে আমাদের লক্ষিন্দর ইউনিয়নের মানুষের মাঝে প্রচার প্রচারণা চালাতে এবং ফ্রী ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগ’র সভাপতি ও সাধারণ সম্পাদক’র নির্দেশকে সম্মান জানিয়ে মামুন ভাইয়ের পরামর্শে উৎসাহিত হয়ে জরুরী ভাবে প্রতিটি ওয়ার্ডে সেচ্ছাসেবী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।ফ্রী ক্যাম্পেইনে অংশ গ্রহণকারী সেচ্ছাসেবীদের নামের তালিকা করা হয়েছে। অতিদ্রুত আমাদের ফ্রী ক্যাম্পেইন কার্যক্রম শুরু করা হবে বলে জানান লক্ষিন্দর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি নুরুল হুদা সজিব।
সরকারের গণটিকা কার্যক্রম সফল করার জন্য আমার উপজেলার সর্বস্তরের নেতাকর্মীকে সেচ্ছাসেবী দল গঠন করে ফ্রী ক্যাম্পেইন করার পরামর্শ দিয়েছি বলে জানান বাংলাদেশ ছাত্রলীগ’র ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুন।
প্রতিটি স্বেচ্ছাসেবক দল ভ্যাকসিনের জন্য নিবন্ধন থেকে শুরু করে সাংগঠনিক ইউনিট ভিত্তিক টিকাদান কেন্দ্রগুলোতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিষেধক টিকা গ্রহণে সহযোগিতা করতে কাজ করবে।
স্বেচ্ছাসেবক দল গঠন করার লক্ষ্যে সাংগঠনিক ইউনিট ভিত্তিক পৃথক পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে বলে জানান ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার।
শোকাবহ ১৫ আগস্টকে সামনে রেখে বুকে কালো ব্যাজ ধারণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে গণটিকাদান কার্যক্রমে অংশগ্রহণের জন্য সেচ্ছাসেবী সকল ছাত্রলীগের সদস্যদের প্রতি অগ্রিম অভিনন্দন জানিয়েছেন লক্ষিন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মিয়া।
ঘাটাইল উপজেলার লক্ষিন্দর প্রাইমারি স্কুল মাঠে নুরুল হুদা সজিব’র আহ্বানে উক্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ছাত্রলীগের নেতাকর্মীসহ সকল সদস্য উৎফুল্ল ভাবে স্বইচ্ছায় সেচ্ছাসেবী কমিটি গঠনের জন্য উক্ত বর্ধিত সভায় উপস্থিত হয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.