প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২১, ৮:১১ এ.এম
ক্লাসের দরজা খুলতেই প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ দেখল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক //
ঝিনাইদহে ক্লাস থেকে নজরুল ইসলাম নামে ৫০ বছর বয়সী এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহের এডিশনাল এসপি (সদর সার্কেল) আবুল বাশার জানান, সকালে স্কুলে এসে ক্লাসের দরজা খোলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় একটি কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এডিশনাল এসপি আরো জানান, ভেতর থেকে ওই কক্ষের দরজা বন্ধ ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.