মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//১২ আগষ্ট, বুধবার মেহেন্দিগঞ্জে পৌঁছেই প্রথমে প্রয়াত নিজ মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর তিনি বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের মাননীয় সংসদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের বাবার কবর জিয়ারত ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মা-বাবার কবর জিয়ারত করেন। সেখানে তিনি তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
পরবর্তীতে মিজানুর রহমান সুমন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম,সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনুসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী'সহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.