প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২২, ৫:২৪ এ.এম
কুয়াকাটায় ডোবার পানিতে শিশুর মৃত্যু!

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ১৭মাস বয়সী মোঃ তামিম নামের একজন শিশু ডোবার পানিতে পরে মৃত্যু হয়েছে।
৫ফুট পানির ডোবায় বিদ্যমান ৩ফুট পানিতে পরে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানাযায়।
প্রতিবেশীরা জানান শিশুটিকে প্রথমে জীবিত দেখতে পান তার মা। এসময় ডোবার ৩ফুট পানিতে গড়াগড়ি করতে থাকা অবস্থায় পাওয়া গেলেও হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।
প্রতিবেশী ও শিশুর স্বজন সূত্রে আরো জানাযায়, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে স্ত্রী মোসাঃ তাজেনুর (২০) একই এলাকায় (দূরত্ব কয়েক মিনিটের পথ) তার নিজ বাবার বাড়িতে দীর্ঘদিন অবস্থান করছে। অদ্য শুক্রবার (অক্টোবর, ২১) দুপুর ১২ঃ৩০টায় শিশুটির নানা বাড়িতে পরিবারে স্বজদেনের ব্যাস্ততার মধ্যে খেলা করতে গিয়ে বাড়ির সম্মুখে আনুমানিক ১'শ গজ দক্ষিনে ৫ফুট পানির ডোবায় পড়ে গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখেন মা, প্রতিবেশী ও স্বজনরা। প্রতিবেশী ফাতিমা বেগম (৪৫) বলেন, প্রাথমিক অবস্থায় শিশুটিকে জীবিত উদ্ধার করা গেলেও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সরেজমিনে, জীবিতাবস্থায় সাধারণ থেরাপি দেয়া হয়নি; কিন্তু শিশুটির পরিবারের কোনো সদস্য প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে ধারণা না থাকায় এই মৃত্যুটি সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
শিশুটির সুরতহাল সম্পন্ন করেন মহিপুর থানা পুলিশ। এরপরে দাফন করে স্বজনরা। তবে নানা বাড়িতে আকস্মিক সন্দেহভাজন শিশুর পানিতে ডুবে নিশ্চিত মৃত্যু হয়েছে কিনা এবং শিশুটির বাবার পরিবারে এবিষয়ে অভিযোগ রয়েছে কিনা তা যাচাই-বাছাইয়ে থানায় ডেকে শিশুটির বাবাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
###
আব্দুল কাইয়ুম
কুয়াকাটা উপকূলীয় প্রতিনিধি (পটুয়াখালী)
তারিখঃ ২১.১০.২০২২
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.