নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলার কাজিরহাট থানার দুই নং লতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সোনাপুর গ্রামে গতকাল ১৯মে,গভীর রাতে প্রবাসী ইমরানের ঘরে চুরির ঘটনা ঘটে। ইমরানের পরিবার সূত্রে জানা যায়।গতকাল শুক্রবার দিবাগত রাতে আমাদের বাসায় দুর্ধর্ষ একটি চুরির ঘটনা ঘটে। ইমরানের মা জানায়। আমরা রাতে খাওয়া দাওয়া করে। পরিবারের সবাই ঘুমিয়ে গিয়েছি, আনুমানিক রাত দুইটার দিকে সজাগ হলে দেখতে পাই ঘরের মালামাল এলোমেলো তখন পরিবারের সবাইকে ঘুম থেকে উঠাইলাম অতঃপর উঠাইয়া দেখতে পাই ঘরের পিছনে পিরার উপরে সিদ,কাটা তখন ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন সব দৌড়ায় আসে অতঃপর চোরেরা লোকজনের আওয়াজ পেয়ে পালিয়ে যায়
আমাদেরঘরে থাকা নগদ দশ হাজার টাকা ও পাঁচ ভরি রুপার অলংকার নিয়ে যায়। এলাকার লোকজন জানতে পেরে আমাদের বাসায় চলে আসেন। তখন আমরা এলাকার লোকজনকে ঘটনা দেখাইলাম। আমাদের সন্দেহ এলাকারলোক এই চুরির সাথে জড়িত আছে। সকালবেলা কাজিরহাট থানায় অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানকে ঘটনাটি অবগত করায় সে দ্রুত এসআই আনিস কে ঘটনা স্থলে পাঠান। এস আই,আনিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এবং একটি লোহার সাবাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই ব্যাপারেকাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান এর সাথে আলাপ করলে সে জানায় ঘটনাটি আমরা তদন্ত করতেছি। এবং বাদী আসলে আমরা আইনগত ব্যবস্থা নিব। এলাকাবাসী জানান কাজিরহাট থানার আইন শৃঙ্খলা দিন দিন অবনতি হইতেছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.