এস এম শাহ আলম (কাজির হাট) //বরিশাল জেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে গতকাল রাতে ৬০পিস ইয়াবা ট্যাবলেট'সহ রিফাতকে গ্রেফতার করেন এসআই মামুন।
থানা সূত্রে জানা যায় গতকাল ১৪ ই অক্টোবর রাত ১ টা ৫ মি: কাজিরহাট থানা ফোর্স সহ এসআই মামুন বিদ্যানন্দ পুর ইউনিয়নের বানঘাটা বাজারে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানতে পারেন উদয়পুর সাকিন এর ৯ নং ওয়ার্ড চৌমুহনি টু হাজির হাট রাস্তার উপরে মাদক বেচাকেনার সংবাদ পান। তখন দ্রুত মামুন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তি পালাবার চেষ্টা করেলে পুলিশ তাকে আটক করেন।
অতঃপর সাক্ষী গণের সম্মুখে নাম ঠিকানা সত্যতা প্রকাশ করেন, পুলিশ রিফাতের শরীর তল্লাশির কথা জানালে রিফাত সাক্ষী গণের সম্মুখে সত্যতা স্বীকার করে বলেন আমার প্যান্টের বাম পাশের পকেটে একটি প্লাস্টিকের ছোট সাদা কৌটার মধ্য স্বচ্ছ পলিথিনের মোড়ানো হালকা কমলা রঙ্গের ৬০পিস অবৈধ মাদক দ্রাব্য ইয়াবা ট্যাবলেট বাহির করিয়ে দিল। উক্ত ইয়াবা ট্যাবলেট পুলিশের কাছে থাকা ডিজিটাল ওজন পরিমাণ যন্ত্র ধারা পরিমাপ করিয়া দেখা যায় যাহার ওজন ৬গ্রাম, যার অবৈধ মূল্য ১৮০০০টাকা। সাক্ষীদের সম্মুখে উক্ত আলামত জব্দকরিয়া আসামি রিফাত কে থানায় নেওয়া হয়। অবশেষে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্রে আজ সকালে রিফাত কে আদালতে প্রেরণ করেন।
এই ব্যাপারে কথা হয় কাজির হাট থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের সাথে তিনি জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.