মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মেহেন্দিগঞ্জের ৩২৫ জন দুস্থ মানুষের হাতে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এক আনন্দঘন পরিবেশে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার মাজহারুল ইসলাম পারভেজ, উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ জীবন নাহার বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফকরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদল আহবায়ক সরদার শাহাদাৎ হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে যাচাই-বাছাই করে মোট ৩২৫ জন অসহায় দুস্থ ব্যক্তিকে এই নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বিগত দিনে এমপিরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্ধ নিজ দলের কর্মীদের মাঝে ঈদ সেলামি হিসেবে বিলিয়ে মহা আয়েশে ফিন্নি জর্দা খেতেন।
কিন্তু বর্তমান বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ-হিজলা আসনের সাংসদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে এবার ত্রাণের টাকা প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছেছে। সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ।
ঈদের আগে এই সহায়তা হাতে পেয়ে আবেগাপ্লুত সুবিধাভোগীরা। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই টাকায় ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে পারব। আল্লাহ আপনাদের ভালো রাখুক।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.