প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২১, ৫:৫০ পি.এম
আজ সাংবাদিক মেহেদি হাসানের জন্মদিন।

রাজিব তাজ //
আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ যেনো হয় জন্মদিন।
মা কে অনেক কষ্ট দিয়ে আজকের এই দিনে এই দুনিয়া এসেছিলে তুমি, তোমার মা হেসেছিলো, কেঁদেছিলে তুমি। এই হলো পৃথিবীতে এমন একটি দিন, যে দিনে সন্তানের কান্না দেখে মা হাসে।
বলছিলাম বরিশাল জেলার সিটি কর্পোরেশন'র বাসিন্দা, বাবা মায়ের যোগ্য সন্তান ও বরিশালের আলোচিত পরিচিত মুখ সাংবাদিক মেহেদি হাসান'র কথা।
মেহেদি হাসান ২০১১ সালে এস এস সি পরিক্ষা দিয়ে ২০১৩ সালে এইচ এস সি পরিক্ষা এবং ডিগ্রি সহ সকল পরিক্ষায় সম্মানের সহিত কৃতকার্য হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্টের মধ্যেও লেখাপড়া চালু রেখেছেন। পরবর্তীতে জড়িত হয়ে পরেন মিডিয়া জগতে।
বর্তমানে মেহেদি হাসান , দৈনিক একুশের সময় অনলাইন নিউজ পোর্টাল'র বিশেষ প্রতিনিধি'র দ্বায়িত্ব পালন করছেন। এবং বরিশাল ১১-১৩ গ্রুপের এডমিন এর মতো মহান দ্বায়িত্ব পালন করছেন।
মেহেদি হাসান'র জন্মদিনে দৈনিক একুশের সময়ের পরিবার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়, এছাড়াও মেহেদি হাসান'র বন্ধু মহলের ভালবাসায় সিক্ত তিনি।
জন্মদিন উপলক্ষে মেহেদি হাসান'র কাছে তার অনুভূতি জানতে চাইলে বলেন, আজ আমার জন্মদিন, এই দিনে আমি এ ধরায় এসেছি, তবে দৈনিক একুশের সময় পরিবার এই দিনটি আমাকে নিয়ে এভাবে উৎযাপন করবে, তা আমি সপ্নেও ভাবি নি, এবং আমার বন্ধু মহল আমার জন্মদিন মনে রাখবে, আমার মাথায় আসে নি, আমি দৈনিক একুশের সময় পরিবারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বন্ধু মহলের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মেহেদি হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং জীবনের বাকি সময় গুলো যেনো এভাবে সবাইকে নিয়ে হাসি আনন্দে কাটাতে পারেন, সেই প্রত্যাশি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.