প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২২, ৭:০৭ এ.এম
আজ সাংবাদিক আবুল হাসেম এর জন্মদিন

রাজিব তাজ ::
পৃথিবীতে কম সংখ্যক মানুষই আসেন, তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল এ-র দৈনিক একুশের সময় এর বার্তা সম্পাদক মোঃ আবুল হাসেম । আজ মোঙ্গলবার (১ ফেব্রুয়ারি ) এই নেতার তম জন্মদিন। ১৯৯৫ সনের ০১ এই ফেব্রুয়ারিতে তিনি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ছাএদল এর রাজনীতি করছেন, পরবর্তীতে তিনি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসাবে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদল এর অভিভাবক শাহাদাত হোসেন সোহাগ ও মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব জুবায়ের মাহমুদ'র দিক নির্দেশনা মেনে ছাত্র রাজনীতি করবেন।
ছোটবেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদীর সভাপতি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রাজনীতি দেখে দেখেই মূল্যত জাতীয়তাবাদীর প্রতি অনুরাগী হয়ে উঠেন তিনি। ছাত্র জীবনেই রাজনীতির মাঠে খুব অল্প সময়েই তিনি বেশ নাম কামিয়ে নেন। সাংগঠনিক দক্ষতায় তৃণমূলের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়ও তিনি।
আবুল হাসেম ২০১৭ সালে বরিশালের জনপ্রিয় প্রিন্ট মিডিয়ায় কাজ শুরু করেন, তিনি বরিশালের আর্থসামাজিক উন্নয়ন জনগণের ভোগান্তি সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সহ বিভিন্ন রকম লেখালেখি করে সাংবাদিক অংঙ্গনে ব্যাপক সারা পান। তরুণ এই সাংবাদিকের জন্মদিনে বরিশালের সর্ব মহলের মানুষ ভালবাসার শুভেচ্ছা জানাচ্ছে তাকে।
জন্মদিন উপলক্ষ্যে আবুল হাসেম বলেন, যারা আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে তাদের ভালোবাসা নিয়ে যেন সারাজীবন কাটাতে পারি। এবং আমি যেন আমার বাবা মায়ের স্বপ্ন পুরন করতে পারি দেশ ও জাতির সেবা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করবেন, এবং আমার ভাই বোন সহ সকলের জন্য দোয়া করবেন। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.