প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২১, ১:৪৮ পি.এম
আজ ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ।

নিজস্ব প্রতিবেদক //
দেশের তিন পার্বত্যজেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জনপদে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিলো আজকের এই দিনে। শান্তিচুক্তিতে বিশেষ ভূমিকা রেখেছিল মাননীয় মন্ত্রী দক্ষিণ বাংলার বীরপুরুষ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ফলে দীর্ঘদিনের সংঘাতের অবসান হয়ে পাহাড়ে সূচিত হয়েছিলো শান্তির পথচলা।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সাংবিধানিকভাবে বাংলাদেশের বিধিবিধান ও আইন অনুযায়ী সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে কয়েক দফা সংলাপের পর পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এটি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী চুক্তি।
দীর্ঘকাল বিরাজমান সঙ্কট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬ সালে প্রথম বারের মতো পার্বত্য জেলায় দীর্ঘমেয়াদি সংঘাতের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের যুগান্তকারী সিদ্ধান্ত নেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.