প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২২, ৫:১৫ এ.এম
আগৈলঝাড়ায় ভাষা দিবস উদযাপনে সেচ্ছাসেবী সংঠনের ব্যতিক্রমী উদ্যোগ

গৌরনদী প্রতিনিধিঃ
বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চেংঙ্গুটিয়া গ্রামের সেচ্ছাসেবী সংগঠন চেংঙ্গুটিয়ার যুব সমাজের উদ্যোগে অদম্য মেধাবী শিক্ষার্থী সাথী আক্তার কে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা করে।
উল্লেখ্য, সাথী আক্তার চেংঙ্গুটিয়া গ্রামের মেয়ে। সে তার মায়ের গর্ভে থাকাকালীন তার দিনমজুর বাবা আলী হোসেন খান মারা যায়। তার বড় আর একটি বোন আছে। দু মেয়েকে আকড়ে ধরে সাথী আক্তারের মা রেহানা ঘরামী আর বিয়ে করেনি। সমাজের সচ্ছল ব্যক্তি ও সরকারি-বেসরকারি সহযোগিতায় মেয়ের লেখাপড়া জীবনও জীবিকা চালিয়ে যাচ্ছেন গত ১৮ বছর ধরে। সাথী তার মাকে বিমুখ করেনি সকলকে চমকে দিয়ে ২০২১ সালে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে জিপিএ ৫ অর্জন করে। সাথীর এই অভাবনীয় সাফল্যের খুশি তার মা ও এলাকাবাসী।
কিন্তু হতদরিদ্র সাথীর মায়ের চিন্তা বেড়ে যায় মেয়েকে কি করে কলেজ ভর্তি করবে। ধার করে মেয়েকে কলেজে ভর্তিও করান। সেই খবর পৌঁছে যায় সেচ্ছাসেবী সংগঠন চেংঙ্গুটিয়া যুব সমাজের কাছে। সংগঠের সেচ্ছাসেবীরা তাদের সীমিত সাধ্যের মধ্যে ভর্তির সহায়তায় এগিয়ে আসে। আজ ২১ শে ফেব্রুয়ারি বিকেলে সাথী ও তার মায়ের হাতে নগদ দুই হাজার পাঁচশত টাকা তুলে দেয় সংগঠনের সেচ্ছাসেবীরা এবং আগামী দিনগুলোতেও সাথীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাথী মা রেহানা ঘরামী আগামীতে মেয়ের পড়াশুনা চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
একুশে ফেব্রুয়ারির এই গৌরব উজ্জ্বল দিনে এমন মানবিক সহায়তায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.