প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২১, ৪:০৬ পি.এম
আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম লিমন //
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ সদস্যরা। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাসেম মীরের ছেলে রিপন মীরকে ছয়গ্রামের মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে ১৩৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৭০টাকা ও একটি মটরসাইকেলসহ তাকে বুধবার বিকেলে গ্রেফতার করেন বরিশাল র্যাব-৮ সদস্যরা। এঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.