প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ২:১৯ পি.এম
আগামী সাপ্তাহে এক কোটির বেশি মানুষ টিকা পাবে

এম মনির চৌধুরী রানা
আগামী ৪/৫ দিনের মধ্যে সারা দেশে কোটির বেশি মানুষকে টিকা দেয়া হবে। পাশাপাশি চালু রাখা হবে চলমান টিকা কর্মসূচিও এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ(২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে করোনাভাইরাস প্রতিরোধী পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী ৪/৫ দিনের মধ্যে বড় পরিসরে টিকা দেয়ার কাজ হাতে নিয়েছি। কয়েক দিনের মধ্যে আমরা ১ কোটির অধিক মানুষকে টিকা দেব। এ ছাড়া চলমান টিকাদান কর্মসূচিও অব্যহত থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন আমরা ফাইজারের ৬০ লাখ টিকা পাবার পাশাপাশি নতুন করে আরও ৭১ লাখ টিকা পাব। গত রাতে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা এসেছে আরও আসবে।
ফলে আবারও ক্যাম্পেইনের মাধ্যমে কোটি টিকা দেয়া হবে বিমানবন্দরে ২/৩ দিনের মধ্যে করোনার নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে বলে জানান জাহিদ মালেক। জায়গা সংকটের কারণে ল্যাব তৈরিতে দেরি হয়েছে। গত পরশু দিন আমরা জায়গা ঠিক করে এসেছি বলে জানান তিনি।
আগামী ৩/৪দিনের মধ্যেই পিসিআর পরীক্ষার কাজ শুরু হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. খলিলুর রহমান।স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.