লিটন বাইজিদঃ মহামারি করোনা সংকট মোকাবেলা করে অবশেষে দীর্ঘ ১৮ মাস পর আগামী ১২ ই সেপ্টেম্বর দেশের সব স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সরেজমিনে নগরীর কয়েকটি স্কুল-কলেজে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ব্যস্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে। করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে লাইব্রেরী, ক্লাসরুম,খেলার মাঠ সবকিছুই অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। এখন সবকিছু পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছে সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এদিকে সরকারি নির্দেশনা মেনে শুরু হচ্ছে শ্রেণীর কার্যক্রম। সকল শিক্ষার্থীরা সুস্থতার সাথে স্বাস্থ্যবিধি মেনে যাহাতে ক্লাসে অংশগ্রহণ করতে পারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে সে শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ। নির্দেশনার মধ্যে রয়েছে মাক্স ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, এক গ্লাসে দুইজনে পানি না খাওয়া, তিন ফুট দূরত্ব বজায় রেখে ক্লাস রুমে বসা, ক্লাস রুটিনে যাদের যাদের ক্লাস থাকবে শুধু তারাই সেদিন স্কুল কলেজে আসবে, যারা অসুস্থ থাকবে তাদের বাসায় থাকতে হবে।
এতদিন পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে পড়েছে, কলেজিয়েট স্কুলের এক শিক্ষার্থী বলেন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় লেখাপড়ায় অনেক ঘাটতি হয়েছে এখন নিয়মিত ক্লাস করে সেই ঘাটতি পূরণ করব এবং ক্লাসমেট বন্ধুদের সাথে একটা সুন্দর সময় পার করব।
১৮ মাস পরে স্কুল খোলা নিয়ে মথুরানাথ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন আমরা সার্বিক ভাবে প্রস্তুতি নিচ্ছি স্কুল খোলার ব্যাপারে যাহাতে শিক্ষার্থীদের কোনোরকম অসুবিধা না হয়।
বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে কলেজের কার্যক্রম এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারি নির্দেশনা মেনে আমরা সকল কার্যক্রম পরিচালিত করব।
বরিশাল জেলা শিক্ষা অফিসে কথা বলে জানা যায়, সরকার থেকে যে সব নির্দেশনা পেয়েছে তা বাস্তবায়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে। যাহাতে তারা শিক্ষার্থীদের ব্যাপারে শতভাগ সচেতন ভূমিকা পালন করে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.