মহামারি করোনায় সাংবাদিক মৃত্যুর তালিকায় বাংলাদেশ ষষ্ঠ
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
৩৭৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক //
জেনেভাভিত্তিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) সম্প্রতি বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসে সাংবাদিক মৃত্যুর দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গেলো ১৩ এপ্রিল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়- বিশ্বব্যাপী ৭৪ টি দেশে কোভিডে এক হাজারেরও বেশি সাংবাদিক মারা গেছেন। মহামারিতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২.৫ জনের বেশি সাংবাদিক মারা যাচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেলো বছরের ১ মার্চ থেকে এ বছরের ১০ এপ্রিল পর্যন্ত বিশ্বের ৭৪টি দেশে কোভিডে ১,০৬০ জন সাংবাদিক মারা গেছেন। এ বছরের মার্চ ছিল সবচেয়ে রক্তাক্ত। মোট ৯৩ জন সাংবাদিক ওই মাসে মারা যান।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply