1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বরিশালে সরস্বতী পূজা অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বরিশালে সরস্বতী পূজা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালে নানা আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পূজা মণ্ডপগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। তারা দেবী সরস্বতীর আরাধনা করেন।

প্রতি বছরের মতো এবারও বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সবচেয়ে বড় আয়োজন হয় নগরীর রামকৃষ্ণ মিশনে। পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্তরা বিদ্যার দেবী সরস্বতীর কাছে জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য প্রার্থনা করেন। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মন্দির প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির কমিটির আহবায়ক সুজন চন্দ্র পাল, সদস্য ড. সুব্রত কুমার দাস, ড. ধীমান কুমার রায় ও হেনা রানী বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews