1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
হিজলায় হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

হিজলায় হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

  • আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২০৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

হিজলায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে হিজলায় নিহতের স্বজন ও এলাকাবাসী অদ্য সকাল ১১ টায় উপজেলার মৌলভীরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুঠোফোনে বলেন আমরা কোন প্রকার গাফিলতি করিনি আমরা অলরেডি দুই জন আসামিকে ধরে ১৬৪ রেকর্ড করে চালান দিয়েছি। গ্রেপ্তারকৃতরা তাদের স্বীকারোক্তিতে ঘটনার সাথে জড়িত ১০ জনের নাম উল্লেখ করেছেন। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে,যেহেতু আসামিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে রয়েছে। মানববন্ধনে ব্যাপারে তিনি বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কেন মানববন্ধন করেছে সেটা আমাদের ব্যাপার নয় আমাদের কাজ অব্যাহত রয়েছে। এসআই মনিনুরুজ্জামান আরো বলেন,তাদের মামলার ব্যাপারে যদি আমাকে ভালো না লাগে প্রয়োজনে আমাকে প্রত্যাহার করে অন্য কর্মকর্তা দিয়ে মামলা পরিচালনা করুক আমার কোন আপত্তি নেই। এ ব্যাপারে নিহতের ভাতীজা ইসমাইল বলেন আসামিদের সাথে আতাত করে তাদের বাঁচানোর চেষ্টায় ব্যস্ত রয়েছে এসআই মনিরুজ্জামান। আমরা আসামিদের গতিবিধি লক্ষ্য করে তাদের অবস্থান নির্ণয় করে পুলিশকে অবহিত করার পরও তারা কালক্ষেপণ করে সময় নষ্ট করে আসামিদের পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছেন। এবং মনিরুজ্জামান নাকি বলেছেন ইসমাইলকে যে আগামী ৫ ই জানুয়ারি আসামিরা আত্মসমর্পণ করবেন। যদি আসামিদের সাথে পুলিশের যোগসাজশ না থাকতো তাহলে আমাদের মামলার তদন্ত কর্মকর্তা কিভাবে জানে আসামিরা কবে কোর্টে আত্মসমর্পণ করবে ? যেহেতু জানে সেহেতু আসামিদের সাথে তার আঁতাত রয়েছে। উল্লেখ্য গত ৩ নভেম্বর বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন ১০ জনকে আসামি করে। পরে দুজন আসামিকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে দাবি নিহতের স্বজনদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews