প্রেমের ফাঁদে অর্থাৎ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তার স্ত্রী গ্রেফতার।
-
আপডেট সময় :
বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
-
২৪৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেক্স।
প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রংপুর জেলা পুলিশে কর্মরত একজন পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর মহানগরীর বিকন মোড়ের একটি বহুতল ভবনের তৃতীয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে যমুনা নিউজকে জানান, গ্রেফতারকৃত ফাতেমা খাতুন (তানিশা) রংপুর জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বরত পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী। তারা নগরীর বিকন মোড়ের ছয়তলা ওই ভবনটি তৃতীয় তলায় ভাড়ায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, রংপুর এক্সপ্রেসের ম্যানেজার আশরাফুল ইসলামের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তানিশার বাড়ি বগুড়ার সোনাতলা ও হাবিবুর রহমানের বাড়ি কুড়িগ্রামে।
মামলায় অভিযোগ আনা হয় প্রেমের ফাঁদে ফেলে তানিশা আশরাফুলের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিশা এ চক্রের বেশ হোতা ও অন্যান্য সদস্যদের তথ্য দিয়েছেন। তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত আছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা জানান, ইদানিং রংপুর মহানগর এলাকায় প্রেমের আড়ালে বিভিন্ন পুরুষকে ব্ল্যাক মেইল করে অর্থ হাতিয়ে নেয়ার পাশাপাশি নানা ধরণের অপরাধে জড়াচ্ছে একটি চক্র। এ কাতারে সমাজের উুঁচ শ্রেনীর নারীদের নামই আসছে বেশি। যারা বিভিন্ন সম্মানজনক পেশায়ও নিয়োজিত আছেন। পুরো চক্রটির ব্যপারে পুলিশ সোচ্চার আছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি আমরা সোস্যাল নুইসেন্স আইনের কঠোর প্রয়োগও করছি।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের নিজ বাড়িতে থেকে একই ধরনের প্রতারণার অভিযোগে শাহারুখ করিম অনিক (৩৪) ও স্ত্রী আসমানী আক্তার (৩০) দম্পতিকে গ্রেফতার করে র্যাব-১৩। এসময় তাদের একটি টর্চার রুম থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শর্টের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারনের দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছিল।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply