1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
হিজলায় ছাত্রলীগের দুই গ্রুপের আলাদা আলাদা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

হিজলায় ছাত্রলীগের দুই গ্রুপের আলাদা আলাদা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

বরিশালের হিজলা উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপ আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে । সংগঠন টির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদারের অনুসারী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক সৈয়দ তানজিলের নেতৃত্বে সকাল দশটায় উপজেলা চত্বর বঙ্গবন্ধু ম্যুরাল প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু। সহ-সভাপতি বরজালীয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক তানজিল কলেজ ছাত্রলীগ নেতা জিদান হাওলাদার তনময় সিকদার প্রমুখ । অপরদিকে বেলা তিনটায় উপজেলা চত্বর বঙ্গবন্ধু ম্যুরাল হিজলা মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য পংকজ নাথ গ্রুপের অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন যুগ্মসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন চৌধুরী উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন যুবলীগ নেতা আক্তার হোসেন মাতব্বর জামাল রাড়ী,জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন শান্ত,সহ-সভাপতি পলাশ দেওয়ান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নঈম,সাংগঠনিক সম্পাদক পারভেজ কাজী,ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সোলাইমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews