1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বোয়ালখালীতে আবদুর রহমান-মেহেরাজ খাতুন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বোয়ালখালীতে আবদুর রহমান-মেহেরাজ খাতুন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালী আলহাজ্ব আবদুর রহমান -মেহেরাজ খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ৩শত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০টায় সারোয়াতলী ইউনিয়নে খিতাপচর এলাকায় কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরনের সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম বলেন,এই ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব অসহায়দের পাশে থেকে প্রত্যন্ত এলাকার মানুষকে সেবা দিয়ে আসছে । এলাকায় হতদরিদ্রদের মাঝে ত্রান , গরীব মেধাবী শিক্ষার্থীরা পাচ্ছে আর্থিক সহায়তা , বিবাহ অসমর্থের ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা , সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ।

আলহাজ্ব আবদুর রহমান -মেহেরাজ খাতুন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, এই শীতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি উক্ত ফাউন্ডেশনকে। আশা করব ভবিষ্যতেও তাদের মানবসেবা অব্যাহত থাকবে।
এতে উপস্থিত ছিলেন, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকতার উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন মাহমুদ, আহসানুল বারী, উপজেলা ছাত্রলীগ সা. সম্পাদক আরিফুল হাসান রুবেল, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক সেকান্দর আলম বাবর, ইয়াছিন চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews