1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১৪শ' কেজি জাটকা জব্দ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১৪শ’ কেজি জাটকা জব্দ।

  • আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় ডেস্ক ।।

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১৪শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।

আজ (১৮ ডিসেম্বর) সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে কয়েকটি যাত্রীবাহী পরিবহন থেকে এই বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, আজ সকালে গোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে যাত্রীবাহী পরিবহনে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় একাধিক পরিবহন তল্লাশি করে আনুমানিক ১৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও ভাটারখাল বস্তির মানুষের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews