1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
- মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

  • আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

গুম হওয়ার আশঙ্কা করছেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ১০নং কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান। তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা তুলে ধরেন।

মান্নান অভিযোগ করে বলেন, এলাকা মনসুর আহাম্মদ বাবুল আমাদের পরিবারকে ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। ২০১০ সালের ১০ ডিসেম্বর আমার মেজ ভাই নজরুল ইসলাম বাচা ইউপি চেয়ারম্যান থাকা কালে ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন। তাকে সাদা পোশাকধারী একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়েছিল। ২০১১ সালে মনসুর আহাম্মদ বাবুল আমার বড় ভাই মো. জাহেদুল ইসলামকে বাড়িতে এসে গুলি করেছিলেন। একই কায়দায় আমাকেও সরিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন মনসুর আহাম্মদ বাবুল।

মান্নান বলেন, মনসুর আহাম্মদ বাবুল একজন রাজাকারের ছেলে। তার বাবা আগরতলা ষড়যন্ত্র মামলা সাক্ষী ছিলেন। দীর্ঘ সময় বিএনপির রাজনীতিতে জড়িত মনসুর আহম্মদ ২০১০ সালে আওয়ামী লীগে যোগদান করে। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরই সুবাদে তিনি বিভিন্নভাবে আমার বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শহরে বসে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

আগামী ০৫ জানুয়ারির ইউপি নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা হোক, এলাকাবাসী ভোট দিয়ে যাকে জয় যুক্ত করবেন তিনিই চেয়ারম্যান হবেন।

হামিদুল হক মান্নান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি টানা ০২বার প্রতিদ্বন্দ্বিতা করে ১০নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল বলেন, আমি কোনো সন্ত্রাসী নই যে কাউকে গুম করব। আমার বয়স ৭০ বছর, আমি নোংরা রাজনীতি করি না। সন্ত্রাসী কে, মাদক ব্যবসায়ী কে, এলাকাবাসীই বলবে।

কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ০৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান, মো. সায়েম, মো. মাহাবুবুল আলম সিদ্দিকী, মো. মোহরম আলী ও মো.মুরাদ হাসান। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর ও ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews