1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
গৌরনদীতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক; এক বছরের কারাদণ্ড - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক; এক বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে এলাকাবাসীর সাথে প্রতারণা করায় রফিকুল ইসলাম (৪৯) নামের এক হাতুরে চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা এলাকার। আজ মঙ্গলবার (৭ই ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভুয়া এমবিবিএস চিকিৎসক রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের রায় ঘোষণা করা হয়। একইসাথে ভুয়া চিকিৎসককে আশ্রয়দাতা টরকী বন্দরের আনোয়ারা মেডিকেল হলের স্বত্তাধীকারি মোঃ শহিদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০দিনের কারাদন্ড দেওয়া হয়। তিনি (শহিদুল্লাহ) তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেছেন। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শেরপুর সদরের চরমুচারিয়া গ্রামের আলহাজ্ব আব্দুল ওয়াহেদের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ও সাইনবোর্ডসহ প্যাডে এমবিবিএস চিকিৎসক লিখে টরকী বন্দরে আনোয়ারা মেডিকেল হলে বসে দীর্ঘদিন থেকে এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা সেবার নামে প্রতারনা করে আসছিলেন। সূত্রে আরও জানা গেছে, প্রতারনার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য তিনি দীর্ঘদিন থেকে টরকীর নীলখোলা নামক এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের সেবা মেডিকেল হল নামের তার আরো একটি চেম্বারে তিনি রোগী দেখতেন। সেখানেও সে ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মানুষের চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিতেন।

স্থানীয়রা মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলামকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্ঠা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জনকণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সকে পাঠানো হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত রায় ঘোষণা করা হয়েছে।

স্থানীয়দের হাতে আটকের পর অভিযুক্ত রফিকুল ইসলাম জনকণ্ঠকে বলেন, আমি এইচএসসি পাশ করার পর আল্টা মেডিসিন কোর্স সম্পন্ন করে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। এমবিবিএস চিকিৎসক পরিচয়ের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews