নগরীর রুপাতলি থেকে ১৬০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১
আপডেট সময় :
রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
২৮১
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের আকবর চত্বরের একটি বাসা থেকে ১৬০ পিচ ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ মশিউর রহমান লিটন নামে এক মাদক ব্যাবষায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক লিটন স্থানীয় মাকসুর আলম ওরফে লাল মিয়ার পুত্র। সুত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল সকাল ৮ টায় লিটনের বাসায় অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় গোয়েন্দা টিমের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এ সময় লিটনের ভাষ্য অনুযায়ী তার ঘরে রক্ষিত ১৬০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে অভিযানিক দল। এ বিষয়ে এস আই ইশতিয়াক জানান, আটক লিটনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, মাদক ব্যাবষায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply