1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
বোয়ালখালীতে দরপত্র ছিনতাইয়ে আটক ০২যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে । মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধের প্রজন্ম দল বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মো: মনিরুউজ্জামান শিমু। বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন মেহেন্দিগঞ্জের সৈয়দ মোঃ ওমর। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার। মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে দরপত্র ছিনতাইয়ে আটক ০২যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে মেডিকেল সার্জিকেল রি-এজেন্ট ও ঔষধ সরবরাহের দরপত্র ছিতাইয়ের অভিযোগে ০২ যুবলীগ নেতাকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। (১ লা ডিসেম্বর) বুধবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমা দিতে আসা মেসার্স শাহিন ফামের্সী নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. সায়েম (৩৫) ও পৌর যুবলীগের সাবেক আহবায়ক মো. দেলোয়ার হোসেন (৪০) কে আটক করে।

এ ঘটনায় উপজেলার স্বাস্থ্য ও প.প.কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেসার্স শাহিন ফামের্সীর স্বত্ত্বধিকারী হাসান মুনসুর শাহিন। তিনি জানান, সকালে মের্সাস শাহিন ফার্মেসীর পক্ষে দরপত্র জমা দিতে গেলে কয়েকজন ব্যক্তি হাসপাতালের সামনে গতিরোধ করে। এসময় ওই প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মো. সাদমানকে(৩৪) ধরে হাসপাতালের পিছনে নিয়ে গিয়ে সাথে থাকা দরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও পে-অর্ডারের চেক ছিনিয়ে নেয়।

পরে ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হলে পুলিশ এসে সাদমানকে ছাড়িয়ে নেয় ও ০২ যুবলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে দরপত্র জমা দেয়ার সময়সূচি পার হয়ে গেলে যুবলীগ নেতা সায়েম পে-অর্ডারের কপি ফেরত দিয়ে দেন বলে জানিয়েছেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের ২০২১-২২ অর্থ বছরের এমএসআর দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল বুধবার।

এ লক্ষ্যে ৬৩টি সিডিউল বিক্রি হয়। তন্মধ্যে জমা পড়ে ৩৪টি। মেসার্স শাহীন ফার্মেসীর পক্ষ থেকে সিডিউল কেড়ে নেওয়ার লিখিত অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিষয়ে নিশ্চিত হই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ০২ যুবলীগ নেতা কে আটক করা হয়। পরে থানায় মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews