
নিজস্ব প্রতিবেদকঃ বিএমপি’র অভিযানে দু’টি চোরাই মহিষ সহ আটক ০৩, চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ। ২৭ আগষ্ট , এএসআই ওসমান গণি বন্দর থানাধীন মৌলভীরহাট এলাকায় রাত্রিকালীন টহল ডিউটিকালে দুটি মহিষ সহ একটি হলুদ পিকআপ সন্দেহভাজন ভাবে দ্রুত বেগে যেতে দেখে ধাওয়া করলে উক্ত পিকআপটি আরো বেপরোয়াভাবে জিরো পয়েন্টের দিকে চলে যায়, তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে অবগত করায় তাঁর নির্দেশনা অনুযায়ী বন্দর থানাধীন সকল ডিউটি পার্টি আরও এলার্ট হয়ে চেকপোস্ট পরিচালনাকালে বন্দর থানাধীন তালুকদার মার্কেট সংলগ্ন চেকপোষ্টে অনুমান ০৩.৩০ ঘটিকায় কর্তব্যরত এসআই মিলন বিশ্বাস ও তাঁর টিম আগত হলুদ পিকআপ থামিয়ে জিজ্ঞাসায় প্রথমে ক্রয়কৃত মহিষ জানালেও কৌশলগত ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা বন্দর থানাধীন নেহালগঞ্জ থেকে মহিষ দুটি চুরি করার কথা স্বীকার করে।
অতঃপর,আসামী ১।মোঃ লোকমান হাওলাদার (২০), পিতা-মোঃ ফিরোজ হাওলাদার, মাতা-মোসাঃ বিউটি বেগম, সাং-রূপাতলী, উকিল বাড়ী সড়ক, ২৫নং ওয়ার্ড,থানা-কোতয়ালী
মডেল, জেলা-বরিশাল, ২।মোঃ নাঈম ইসলাম (২৭), পিতা-মোঃ ফিরোজ মল্লিক, মাতা-মোসাঃ রাজিয়া সুলতানা, সাং-কালিয়াতা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ চৌমাথা, ২২নং ওয়ার্ড, নাসির হাওলাদারেরবাড়ী(ঘোষ বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল, ৩।মোঃ সাগর হাওলাদার(২৩), পিতা- মোঃ কালাম হাওলাদার, মাতা-মোসাঃ ফিরোজা বেগম, সাং-কালিকা
বাড়ী, জমির উদ্দিন স্কুলের পিছনে, ০৬নং ওয়ার্ড, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পিসাং-সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ চৌমাথা, লেকের উত্তর পাড়, ২২নং ওয়ার্ড,নাসিরের টিন সেট বিল্ডিং ঘরের ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশালদের জব্দকৃত পিকাপ, চোরাই মহিষ সহ আসামিদের থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদে, ৪।মোঃ সুজন খান (৩৫), ৫।মোঃ জিয়া খান (৩৮), উভয় পিতা-মোসলেম খান, সাং-ডেফুলিয়া, ওয়ার্ড নং-২৭, থানা-বিমান বন্দর, বিসিসি, বরিশাল,
৬।মোঃ আলাউদ্দিন বেপারী (৪০), পিতা-অজ্ঞাত, সাং-নেহালগঞ্জ, থানা-বন্দর, জেলা-বরিশাল উক্ত চুরির ঘটনায় (পলাতক) ০৩ জন কথা স্বীকার করেন।পরবর্তীতে , বিট পুলিশের তৎপরতায় অবগত হয়ে চোরাইকৃত মহিষের প্রকৃত মালিক জনাব মোঃ হাসমত আলী মোল্লা (৭০), পিতা-মৃত মহব্বত আলী মোল্লা, সাং-পতাং,থানা-বন্দর, জেলা-বরিশাল, বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । পলাতক চোর চক্র গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply