1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ডিসি - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ডিসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

ময়মনসিংহে যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

রোববার (২৫ এপ্রিল) মহানগরীর গাঙ্গিনার পাড় এলাকায় ৩৫৮ জন যৌনকর্মীর মাঝে খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক।

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, চিনি ও সেমাই।

ডিসি এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অসহায়, গরিব ও দুঃখীদের মাঝেও খাদ্য পৌঁছে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তাসহ আরও অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews