1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
চট্টগ্রামে গণপরিবহন চালুর দাবিতে পরিবহন মানববন্ধন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

চট্টগ্রামে গণপরিবহন চালুর দাবিতে পরিবহন মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৭৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

চট্টগ্রামের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান ফেডারেশনের নেতারা।

মানববন্ধনে তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনের মধ্যেও পরিবহন শ্রমিকরা কোনো ধরনের সহায়তা পায়নি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা প্রয়োজন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন পার করছে। আমাদের দাবি, ২৮ থেকে এপ্রিলের পর গণপরিবহন চালু করা হোক। আমরা পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews