চট্টগ্রামের বোয়ালখালীতে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতির কারনে ঘরবন্দি কর্মহীন ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দিলেন নিবার্হী অফিসার নাজমুন নাহার।
আজ ১৭ এপ্রিল শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাহী অফিসার কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরন করেন। সরকারের পাশাপাশি হতদরিদ্রের জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা করেন ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস,এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গণি, বোয়ালখালী প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী ও প্রচার সম্পাদক এস,এম নাঈম উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নিদের্শনার কারণে এলাকার শ্রমজীবী জনগোষ্ঠী বেকার হয়ে পড়েছে।
দেশের এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার বলেন,করোনাভাইরাসের কারণে কষ্টে দিনযাপন করা দরিদ্র মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হবে। করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে তিনি সরকারি নির্দেশনা মেনে সতর্ক থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply