
লিটন বাইজিদঃ বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে লঞ্চ ঘাট পর্যন্ত দাপিয়ে বেড়ানো সবুজ সিএনজিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এই রুটে তিন ধরনের যানবাহন যাত্রীদের সেবা দিয়ে থাকে। এর মধ্য হলুদ অটোতে নতুল্লাবাদ থেকে জেলখানার মোড় পর্যন্ত ১০ টাকা ভাড়া নেয়। নীল অটোতে ধারণক্ষমতা পাঁচজন থাকলেও সাত-আটজন করে উঠিয়ে যাত্রীদের ভোগান্তিতে ফেলে, কিন্তু সবুজ সিএনজিতে ঠিকমতো উঠালেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নতুল্লাবাদ থেকে লঞ্চঘাট পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও ১৫ টাকা করে ভড়া আদায় করছে। দিনের গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ করে অফিস টাইমে, সন্ধ্যাবেলা, লঞ্চ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে । এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাত্রী ও ড্রাইভার দের সাথে তর্ক বিতর্ক করতে দেখা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী একজন শিক্ষানবিশ আইনজীবী বলেন প্রতিদিনই আমার নতুল্লাবাদ থেকে অফিস টাইমে কোর্টে যেতে হয়, একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য সবুজ সিএনজিতে উঠে কিন্তু ভাড়া নিয়ে প্রতিদিনই তাদের সাথে বাকবিতণ্ডা করতে হয়। তাই বিষয়টির একটি সুষ্ঠু সুরাহা হওয়া উচিত বলে মনে করি। বিষয়টি জানতে একজন ড্রাইভার এর সাথে কথা বললে তিনি বলেন আমরা কম যাত্রী নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলি তাই আমাদের ভাড়াটা একটু বেশি হওয়া উচিত বলে মনে করি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ভুক্তভোগী যাত্রীরা প্রশাসনের বৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply