প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ৫:৩৭ এ.এম
চরফ্যাশনে অবৈধ নসিমন’র ধাক্কায় শিশুর করুন মৃত্যু
![]()
চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানাধীন চরকলমী ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে গিয়ে নসিমনের চাপায় মাহাবুব (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু জাহানপুর ইউনিয়নের এমরান হোসেনের ছেলে।
রোববার (৭ই মার্চ) দুপুর ১২ টার সময় চরকলমী ইউনিয়নে শশীভূষণ আঞ্জুর হাট সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক নসিমন ও চালককে আটক করেছেন শশীভূষণ থানা পুলিশ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মাহাবুব মায়ের সাথে চরকলমী ইউনিয়নের চৌমুহনী এলাকায় নানা আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার দুপুরে নানা বাড়ির পার্শ্ববর্তী চৌমুহনী বাজারে চকলেট কিনতে গেলে পিছন থেকে আসা একটি দ্রুতগামী নসিমন শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থালে শিশু মাহাবুব গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা আহত শিশু মাহাবুবকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতলে আনার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক নসিমন ও চালক নুর হোসেনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.