মেহেন্দিগঞ্জে আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যােগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
-
আপডেট সময় :
রবিবার, ৭ মার্চ, ২০২১
-
৩৪১
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি ।।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
রবিবার স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান পরে পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং দোয়া মিলাদের মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পৌরসভার কার্যলয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী ম্যুরালে পূস্পার্ঘ অর্পণ করেন পৌরসভার পক্ষে পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান,প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার, প্যানেল মেয়র এ্যাড, আবদুল মোতালেব জাহাঙ্গির,প্যানেল মেয়র রোকসানা মহিউদ্দিন , ৩নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন সোহাগ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন সহ অন্যান কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারী গণ। এর পরপরই মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র পক্ষে সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান ও সহ সভাপতি নিজাম উদ্দিন আহমেদ বেপারী। মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগ এর সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব, সাংগঠনিক সম্পাদক এইচ এম নোমান, দপ্তর সম্পাদক মুরাদ তালুকদার, প্রচার সম্পাদক জুুলকার নাঈন যুব লীগ নেত্রীবৃন্ধ।
পৌর যুবলীগ নেতা রিয়াদ খান,জাফর বেপারি,সোহাগ মুন্সি।
মেহেন্দিঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ফিরুজ গোলদার, জাহিদুল ইসলাম ডিকেন, এস.এম রাকিবুল হাছান(ফয়সাল রাকিব), সিহাব উদ্দিন আওলাদ, আসলাম মোলাল্লা সহ সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি নিরব হোসেন বেপারি, মেহেন্দিগঞ্জ পৌর ছাত্র লীগের সাধারন সম্পাদক সুমন হোসেন সহ ছাত্র লীগ নেতা রিমন খান সহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান ঐতিহাসিক ৭ই মার্চের বিস্তারিত ভাবে আলোচনা করে আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় ৭ই মার্চের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply