1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে । মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধের প্রজন্ম দল বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মো: মনিরুউজ্জামান শিমু। বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন মেহেন্দিগঞ্জের সৈয়দ মোঃ ওমর। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার। মেহেন্দিগঞ্জে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা।
সংবাদ শিরনাম :

প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৮৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

বুধবার নির্বাচন ভবনে কমিশনের এক সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।

সর্বশেষ ২০১৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ৩২১টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছিল। ইসি সূত্র জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীক এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে। ঈদের আগে একটি ধাপে ইউনিয়ন পরিষদ ভোট হবে। এদিকে তফসিল ঘোষণার আগ থেকেই তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানারের ও সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছেন। তফসিল ঘোষণার কারণে নির্বাচনী এলাকাগুলোতে প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এদিকে দলীয় প্রতীকে ভোট হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এখনো সময় আছে। এ বিষয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। ইলেকশন কমিশনের যে অবস্থান, সেই অবস্থান থেকে সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সভায় উপস্থিত ছিলেন না। বিকাল ৩টায় শুরু হয়ে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে এ সভা।

কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কমিশনের আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোজা, বৃষ্টি মৌসুম ইত্যাদি বিবেচনায় রেখে ধাপ নির্ধারণ করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, নির্বাচন করার একটা প্রিন্সিপাল আছে। সে অনুযায়ী ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি (আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবই নিয়োগ করে থাকি। প্রয়োজনে বিজিবি নিয়োগ করব। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। এ ক্ষেত্রে তিন-চারটি ইউনিয়ন পরিষদের জন্য একজনকে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews