1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
ববির আহত শিক্ষার্থীদের পাশে প্রতিমন্ত্রীর প্রতিনিধিরা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ববির আহত শিক্ষার্থীদের পাশে প্রতিমন্ত্রীর প্রতিনিধিরা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
গত মঙ্গলবার গভীর রাতে হামলার শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বরিশাল সদর সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম প্রতিনিধি প্রেরণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন তারা। এসময় হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়।

প্রতিমন্ত্রীর প্রেরিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আমিন উদ্দিন আহমেদ মোহন, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম প্রমুখ।

এসময় আমিন উদ্দিন আহমেদ বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সারা বাংলাদেশে নিন্দার ঝড় উঠেছে। এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের শাস্তির আওতায় আনা জরুরি। কিন্তু অদ্ভুতভাবে একটি পক্ষ হামলার জড়িতদের আড়াল করার চেষ্টা করছে বলে আহতরা জানিয়েছেন ‘।

ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান বলেন, ‘ মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ ধরণের ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। এছাড়া বিষয়টি সুরাহা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews