1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
নগরীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের বিক্ষোভ সমাবেশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন। আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে । মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধের প্রজন্ম দল বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মো: মনিরুউজ্জামান শিমু। বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন মেহেন্দিগঞ্জের সৈয়দ মোঃ ওমর। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিডহান্ট, অভিযানে গ্রেফতার।
সংবাদ শিরনাম :

নগরীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::

শীর্ষ দুর্নীতিবাজদের ব্যাপারে মৃত্যুদন্ডের বিধান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে দ্রুত ন্যায়পাল চালু, চাল-তেলের মূল্য সহ দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, গত ১৪ জানুয়ারি জাতীয় ইংরেজি এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দুদকের কর্মকান্ডে সরকারের হস্তক্ষেপকে মহামান্য হাইকোর্ট নগ্ন হস্তক্ষেপের সামিল বলে বর্ণনা করেছেন। অন্যদিকে দুদক চেয়ারম্যান মহামান্য রাষ্ট্রপতির কাছে দুর্নীতির বিষয়ে যে প্রতিবেদন দাখিল করেছেন সেই প্রতিবেদনে দেশের ভয়াবহ দুর্নীতির চিত্র প্রকাশ পায়নি। দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব অর্পিত রয়েছে দুদকের হাতে। সেই দুদক উপর তলার দুর্নীতিবাজদের জামায় আদরে রেখে নিচের দুর্নীতি নিয়ে ব্যস্ত। মাছের পচন তার মাথা থেকে আসে। মন্ত্রী-এমপিদের দুর্নীতি বন্ধ হলে দেশে দুর্নীতি কমবে। দুর্নীতি বন্ধে বক্তব্য আছে। কিন্তু এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজধানীতে গণআন্দোলন নেই। নারী ধর্ষণ ও মাদক বিষয়ে সরকার ও প্রগতিবাদীরা যেভাবে রাস্তায় নেমে আসেন। শীর্ষ দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের ভূমিকা দৃশ্যমান নেই। এই দুর্বৃত্তদের রুখতে হলে ক্ষুদা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে এক কোটি তৎউর্ধ্বের দুর্নীতিবাজদের ব্যাপারে অনতিবিলম্বে ফাঁসি বিধান দেশবাসী চায়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল চালু ও তাদের বিষয়-সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক করতে পারলে অফিস-আদালতে শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ।
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, চাউল ও তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালের অক্টোবরের পর দেশের প্রধান খাদ্য চাউল ৩৫ শতাংশ বেড়েছে। ভোজ্য তেলের মূল্য ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

মাননীয় প্রধানমন্ত্রী দেশের অনেক জরুরী বিষয় ও মেঘা উন্নয়ন প্রকল্প যে ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন, ঠিক একই ভাবে দুর্নীতি ও দ্রব্যমূল্য দ্রুত নিয়ন্ত্রণ দেখতে চায় দেশবাসী।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, কয়েছ আহমদ সাগর, আমিরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, মুক্তাদির কিবরিয়া সিরাজী, যুব শ্রমিক নেতা আদনান খান হেলাল, সিলেট জেলা ন্যাপ ভাসানীর বিভাগীয় সদস্য সচিব কবি কামাল আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমীন তাহমিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সমাজসেবা সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, তাহরিনা চৌধুরী নিহা, এন.আই নজর, মোঃ আজহার আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন চৌধুরী সম্প্রতি প্রকাশিত দেশে দশ হাজার অবৈধ কোটিপতিদের আয়-ব্যয়ের হিসাব নেয়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ, দুর্নীতির দায়ে অভিযুক্ত এক হাজার কোটিপতিদের বিরুদ্ধে দ্রুত দুর্নীতির মামলা দায়ের দাবী জানিয়ে বলেন, ক্ষুদা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে শীর্ষ দুর্নীতিবাজ ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পেছনের সিন্ডিকেটদের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন দেখতে চায় দেশবাসী।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামরান চত্বরের এসে সমাপ্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews