1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রিয়াজ ফরাজী//
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ীর ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী ফরহাদ সহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহত আকলিমা বেগমের পরিবার। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিহত আকলিমার বাবা আজিজুল অভিযোগ করে বলেন, আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়। গতকাল বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।
এঘটনায় ফরহাদ ও তার পরিবারবর্গ পলাতক রয়েছে।

এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত আকলিমা বেগমের লাশ স্বামীর বাড়িতে রয়েছে। স্থানীয়রা তজুমদ্দিন থানায় জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews