মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনের পর পরই দেখা যায় ০৬ নং খরকী ওয়ার্ডে আনন্দের জোয়ার, সেই আনন্দের জোয়ার যেনো এখনও কোন কমতি নেই তরুণ থেকে বৃদ্ধাদের মাঝে।
সেই আনন্দের জের ধরেই মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং খরকী ওয়ার্ডে আজ সকাল থেকে রঙ মেখে রঙিন বর্নে সবাই আনন্দ প্রকাশ করছে। এলাকার সর্বস্তরের জনগণ এই আনন্দে সামিল হয়ে নব নির্বাচিত কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির কে অভ্যর্থনা জানিয়েছেন এবং একই আনন্দে পুরো খরকীবাসীর যেনো হরেক রকম রঙে রঙ্গিন হয়ে আছেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোঃ সাইদুর রহমান মনির নির্বাচনে জয়ী হওয়ার পরই এলাকায় আনন্দের জোয়ার বইছে এবং ঘরে ঘরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা সবাই চাই, এলাকায় বর্তমানে যেমন সুখ ও শান্তি বিরাজমান আল্লাহ যেনো এই সুখ শান্তিতে আমাদের রাখে।
আনন্দ র্যালি সম্পর্কে মোঃ সাইদুর রহমান মনির বলেন, আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি যেনো আপনাদের পাশে থেকে সর্বদা কাজ করতে পারি, আপনাদের সুখে দুঃখে যেনো আমি হাজির হতে পারি, দোয়া করবেন সবাই আমার জন্য।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply