নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
-
২২৪
০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্যোগে ৪ঠা ফেব্রুয়ারী বৃহঃবার সকাল ১১টায় নলছিটির সারদল গ্রামে শীত বস্র প্রদান করা হয়।
নলছিটির শীতার্ত অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে সহায়তার আপন হাত বাড়ালো লাভ ফর ফ্রেন্ডস । শীতের উপহার হিসেবে প্রদান করা হয় কম্বল।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি লাভ ফর ফ্রেন্ডস, মাহমুদ করিম,ফয়সালুর রহমান ইমন,শাহেদ বিল্লাহ,সাইফুল্লাহ আল মনির,সুলতানা মিম,মাহি,ফারজানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময়ে আয়োজক এবং সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, করোনার শুরু থেকেই অসহায় এবং সুবিধা বন্ঞিত মানুষের জন্য অবিরাম কাজ করে চলছে সংগঠনটি,শীত বস্র বিতরনের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে থাকতে পেরে ভাল লাগছে।বিগত দিনে বরিশালের বিভিন্ন মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়েছে।এই কার্যক্রমে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply