নব নির্বাচিত কাউন্সিলর মনির’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমর্থকেরা।
আপডেট সময় :
সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
২৯০
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
নির্বাচনের শেষে আনন্দে ভাসছে জয়ী প্রার্থী ও সমর্থকেরা। এরই রেশ যেনো পরেছে মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ডে।
মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির বিপুল ভোটে জয় লাভ করার পর এলাকার মধ্যে কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তরুণ থেকে বৃদ্ধা সবার মাঝে হাসি ও আনন্দের রোল।
এই আনন্দের জোয়ারে নব নির্বাচিত কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সকল কর্মী ও সমর্থক।
এসময়ে উপস্থিত ছিলেন, পিন্টু, ফুয়াদ, বাসু, ফুয়াদ, আকাশ মাঝি, মিঠু, আমান সহ স্থানীয় সকল কর্মী ও সমর্থক।
এসময় মোঃ সাইদুর রহমান মনির সকলের উদ্দেশ্য বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসার কারনে আজ আমি জনপ্রতিনিধি, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেনো আপনাদের সকল সুখ দুঃখের ভাগিদার হতে পারি৷
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply