1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
ইউএনও থামাতে পারছেন না উপজেলা প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানকে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

ইউএনও থামাতে পারছেন না উপজেলা প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানকে

  • আপডেট সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৩১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা : বরিশাল সরকারি প্রকল্পের টাকায় নদী দখল করে বেইলি ব্রিজের নিচে ঝুুঁকিপূর্ণ স্থানে ফিসসেট ও পাবলিক টয়লেট নির্মান করা হচ্ছে। উজিরপুর উপজেলার ওটরা বাজারের জন্য ড্যানিডা প্রকল্পের টাকায় ওই নির্মান কাজ শুরু করা হয়েছে। তবে নদী রক্ষা ও অনুমোধনের অপেক্ষায় থাকা বেইলি ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মান হওয়ার সময় নির্মান হতে যাওয়া এই উন্নয়ন কাজটি সম্পূর্ন ভেঙ্গে ফেলা হতে পারে আশংকায় ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছি স্থানীয়রা। একইসাথে কাজের কোন স্টিমেট বা প্লান না করে মনগড়া ভাবে কাজ শুরু করেছে। এতে করে নির্মান ব্যয়ে দুর্নীতি বা ফাাঁকি দেওয়ারও সুযোগ থেকে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, এ উন্নয়ন কাজটি স্থানীয়দের স্বার্থে বাজারের ভেতরই অন্য পাশে নির্মান করা হোক। উপজেলা প্রশাসন নদীর ভেতর উন্নয়ন কাজ করার অনুমতি না দিলেও উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম এবং ওটরা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাহাদাৎ হোসেন অনেকটা বাহুবলেই নির্মান কাজ শুরু করেছেন।

সরেজমিনে দেখা গেছে,বাজার কমিটির দায়িত্বে থাকা এই ইউপি চেয়ারম্যান’র আত্মীয়রাসহ অনেকেই বাজারে থাকা সরকারি খাস জমি দখল করে দোকান নির্মান করেছে। সঙ্গত কারনেই ইউপি চেয়ারম্যান তার আত্মীয়দের দোকান রক্ষায় উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে বরাদ্দের টাকা নদীতে ঢেলে ঝুকিপূর্ন স্থানে ফিসঘাট ও টয়লেট নির্মান করছে বলে স্থানীয়দের অভিযোগ।

তথ্য সূত্রে জানা যায়, বরিশালা উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর ওটরা ইউনিয়নের বেইলি ব্রিজের নিচে সরকারি জমিতে বাজার গড়ে উঠেছে। এ বাজারের স্বার্থে ফিস সেট ও পাবলিক টয়লেট নির্মানের জন্য ড্যানিডা প্রকল্প থেকে ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে । গত সপ্তাহে উপজেলা প্রকৌশলী কোন টেন্ডার বা প্লান ছাড়াই নদীর ভেতর ব্রিজের নিচে ওই নির্মান কাজটি শুরু করেছেন। এতে করে নদী ভরাট হয়ে একদিকে যেমন পানি প্রবাহ রুদ্ধ হবে,তেমনি অনুমোধনের অপেক্ষায় থাকা বেইলি ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মান করার সময় এ উন্নয়নটি ঙেঙ্গে ফেলতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নদী রক্ষা ও বাজারের স্বার্থে শুরু করতে যাওয়া এ কাজটি বাজারের ভেতরই অন্য একটি স্থানে করতে তাই ওটরা বাসী উপজেলা প্রকৌশলী ও বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাহাদাৎ হোসেনকে অনুরোধ করেছিল স্থানীয় বাসিন্দা ও দোকানিরা। এতে কোন সুরাহা না পেয়ে স্থানীয়দের পক্ষে সচেতন নারী জিনিয়া ইয়াসমিন মনি উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তার কাছে গেল ৬ ডিসেম্বর একটি আবেদন করেন। উজিরপুর উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, নদী যেহেতু সরকারের সেহেতু সরকারি টাকায় সরকারি কাজ নদীতেও করা যায়। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তার অনুমতি লাগে না। এ কর্মকর্তা আরো বলেন ইউপি চেয়ারম্যান ও বাজর কমিটির সভাপতি সাহাদাৎ হোসেন নদীর ভেতর বেইলি ব্রিজের নিচে স্থান নির্ধারণ করে দেওয়ায় আমরা সেখানে কাজ করছি। এদিকে এ জাতীয় কাজে কোন টেন্ডার বিজ্ঞপ্তি ও কি ধরনের রড-সিমেন্ট ব্যবহার করা হবে তার কোন ষ্টিমেট করা লাগে না বলে জানান। অপরদিকে চেয়ারম্যান সাহাদাৎ হোসেন বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা মৌখিক অনুমতি দিয়েছেন তাই আমরা সেখানে কাজ করছি। উপজেরা ভূমি কর্মকর্তার বক্তব্য না পেলেও উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রনতি বিশ্বাস এ প্রতিবেদককে জানান নদীর ভেতর কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী ইউপি চেয়ারম্যানকে কোন অনুমতি দেইনি। কিভাবে নদীর ভেতর কাজ করছে এটা আমার বোধগম্য নয়,আমি স্পটে গিয়ে ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews