1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. faisalhowlader1988@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
চরমোনাইতে শান্তি রক্ষা কমিটির হামলার শিকার বজলুর রহমান ও তার পরিবার। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

চরমোনাইতে শান্তি রক্ষা কমিটির হামলার শিকার বজলুর রহমান ও তার পরিবার।

  • আপডেট সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের রাজারচর খেয়াঘাট এলাকায় ব্যবসায়ী বজলু হাওলাদারের উপর হামলা চালায় শান্তি প্রতিরক্ষা কমিটির সদস্যরা। বজলুর রহমান ও তার স্ত্রী সন্তান ভাই, ভাইয়ের বউ সহ চার-পাঁচজনকে আহত করে শান্তি রক্ষা কমিটির সদস্যরা।

সূত্রে জানা যায়, বজলুর রহমান তার নিজস্ব ফেসবুক পেইজে চরমোনাই পীর সাহেব রেজাউল করিমের ছবি দিয়ে খারাপ কিছু পোস্ট করে। এমন কথার উপর ভিত্তি করে চরমোনাই দরবার থেকে পরিচালিত শান্তি কমিটির সদস্যরা ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মী বজলুর রহমান এর উপর হামলা করে।

এবিষয়ে বজলুর রহমান বরিশাল সংবাদ ২৪ কে বলেন, চরমোনাই ইউনিয়নের শান্তি কমিটির পরিচয় দিয়ে গতকাল দুপুর ২ টার দিকে আমি বাড়ি যাওয়ার পথে, আমাকে আমার বাড়ির সামনে দাড় করিয়ে জিজ্ঞেস করে ,আমি চরমোনাই পীর সাহেব হুজুরের বিরুদ্ধে খারাপ কিছু ছবি পোষ্ট করেছি।

এটা বলেই আমাকে দেশিও অস্ত্র লাঠি রট রামদা বের করে মারধর শুরু করে আনুমানিক ২০-২৫ জন লোক শান্তি কমিটির পরিচয় দিয়ে আমাকে মারধর করে। আমার সাথে থাকা ৪৭০০০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। আমি নিজেকে বাঁচাতে দৌড়ে একটা ঘরে গিয়ে উঠি। তারপর শান্তি কমিটির সবাই আমার বাড়িতে যায় এবং আমার বাড়িতে আমার স্ত্রীর উপর হামলা চালায় এবং তাকে মারধর করে।

তাদের বাধা দিতে আসে আমার ভাইয়ের বৌ আসলে তাকেও মারধর করে এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে। আমার ঘরে থাকা দের ভরি স্বর্নের চেইন ও নগদ ৩০,০০০ টাকা নিয়ে যায় শান্তি কমিটির ছেলেরা। আমার স্ত্রী ও ভাইয়ের বউ এর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে শান্তি কমিটির সকলকে জিজ্ঞেস করলে, তারা বলে আমরা শান্তি কমিটির লোক বজলুকে মাইরা ফেলবো ও পীর সাহেব হুজুরের বিরুদ্ধে লিখছে।

এসময় আমি লুকিয়ে আমাদের ওয়ার্ড মেম্বার মামুন গাজী কে ফোন করি এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এছাহাক মোঃ আবুল খায়ের সাহেবকে মুঠোফোনে ফোন করে বিষয়টি জানায়। বজলুর রহমান আরো জানান যে, আমার উপরে যারা হামলা চালায় তাদের সবাইকে আমি চিনি না তবে, তাদের ভিতর আমি শান্তি রক্ষা কমিটির মোঃ রুবেল (২৫), সোহেল (২৪) হুজুর বাড়ি এলাকার ফিরোজ (২৭) ওই একই এলাকার রাজিব, আহাদ,সহ অনেকে ছিল তারা সবাই শান্তি কমিটির সদস্য। আমি গতকাল এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগে দায়ের করি এবং আমার ও আমার পরিবারের উপর যে হামলা চালানো হয়েছে তার সুষ্ঠু বিচার দাবি করি ।

চরমোনাই ইউনিয়নের বিভিন্ন যায়গায় শান্তি কমিটির নামে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। চরমোনাই ইউনিয়নের শান্তি কমিটি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার সাথে বরিশাল সংবাদ ২৪ কথা বলে শান্তি কমিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শান্তি কমিটি বলতে আমি জানি ৭১ সালের রাজাকারদের শান্তি কমিটি আর এখন শুনি চরমোনাই ইউনিয়নে অল্প বয়সী ছেলেদের দিয়ে চরমোনাই ইউনিয়নে শান্তি কমিটি করা হয়েছে। আসলে এরা শান্তি কমিটির নামে আমাদের এলাকায় অশান্তি সৃষ্টি করতেছে আমি এই শান্তি কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।আর আমি মনে করি এরা সবাই ৭১ এর দালাল চক্রের অনুসারী। একটু খোঁজ খবর নিয়ে জানা যায়, চরমোনাই ইউনিয়নের শান্তি কমিটির অনেকেই বিভিন্ন রকম অপকর্ম করে আসছেন এবং তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এমনটাও জানা যায় শান্তি কমিটির কেউ কেউ মাদকের সঙ্গে ও জড়িত আছে।

এবিষয় চরমোনাই ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার মানুন গাজী জানান, আমি বিষয়টি শুনেছি। কিছু অল্প বয়সী ছেলেরা বজলুর রহমান ও তার পরিবারের হামলা চালায়। শান্তি কমিটির বিষয় তাকে জিজ্ঞেস করলে, তিনি শান্তি কমিটি নিয়ে কোনো কথা বলতে নারাজ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তি প্রতিরক্ষা কমিটির সদস্যরা স্থানীয় ব্যবসায়ী বজলু হাওলাদারের সাথে কথোপকথনের এক পর্যায়ে তার উপর অতর্কিত হামলা চালিয় এবং সে আহত হয়ে চলে গেলে তার বাসায়ও হামলা চালায়। পরে আমরা স্থানীয়রা তাদের উদ্ধার করি। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্তা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews